মাদারীপুরের রাজৈরের বাজিতপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে একটি হত্যা মামলার আসামিকে কুপিয়ে ও গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। রবিবার (৭ আগস্ট) সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশি এলাকার একটি বাগান থেকে শাহীনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত শাহীন শেখ (২৬) বাজিতপুর গ্রামের মোস্তফা শেখের ছেলে। সে ওই এলাকার মুরগি ব্যবসায়ী সোহেল হাওলাদার হত্যা মামলার আসামি।
রাজৈর থানা পুলিশ কর্তৃক শাহিনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পুরো এলাকাজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি।
উল্লেখ্য, এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী।